নিহত মিলন জেলা শহরের পৌর এলাকার পশ্চিম কুখাপাড়া (চেতাশাহর ঘুন্টি) গ্রামের মনছুর আলীর ছেলে।
ওসি জানান, মিলন ইসলাম দাড়োয়ানী নামক স্থানে নবনির্মিত ৫৬ বিজিবি সদর দফতরে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। বেলা ১২টার দিকে নাস্তা করার জন্য সেখান থেকে বাজারের দিকে আসার পথে পেছন থেকে একটি ইটভর্তি ট্রাক্টর ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। উপস্থিত লোকজন ট্রলিটি আটক করলেও চালক, হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ট্রলিটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।