রবিবার (৪ মার্চ) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ীতে হুসেইন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা গাইবান্ধা-১ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের জাপা মনোনীত প্রার্থী ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীর বাসায় মধ্যহ্নভোজে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সংসদ অধিবেশনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বলেছেন— মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির মন্ত্রীরা পদত্যাগ করবেন উল্লেখ করে এরশাদ আরও বলেন, ‘মন্ত্রীরা পদত্যাগ করলে আমি নিজেও প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে পদত্যাগ করবো। আর পদত্যাগের মধ্য দিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকতে চায় জাতীয় পার্টি।’
এসময় হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে জাপার কেন্দ্রীয় কমিটির নেতা ছাড়াও গাইবান্ধা জেলা, পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে রংপুর থেকে সড়ক পথে গাইবান্ধার পলাশবাড়ীতে এসে পৌঁছান এরশাদ। এসময় দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে এরশাদকে গার্ড অব অনার দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।