রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রংপুররংপুর নগরীর মুন্সিপাড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক ডাকাত। বুধবার (৭ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।  কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, একদল ডাকাত নগরীর মুন্সিপাড়া কবরস্থানের কাছে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।  পরে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।  এ সময় এক ডাকাত নিহত ও অপর এক ডাকাত গুলিবিদ্ধ হয়।  এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও জানান, নিহত ডাকাতের লাশ হাসপাতালের ডেথ হাউজে রাখা হয়েছে। গুলিবিদ্ধ ডাকাতকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।