বুধবার (৭ মার্চ) দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের খোলাপাড়া খানপুকুর এলাকায় ওই পাম্পের ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- জেলা শহরের গোলাম মাওলা লিটন (৩৫) ও চাঁন পাড়া এলাকার বাবু (২৬), পৌরসভার দর্জিপাড়া এলাকার সাজু (৩৫)।
তিনি জানান, দুপুর দেড়টার দিকে ওই ফিলিং স্টেশনের সামনের অংশে ঢালাইকাজ চলার সময় ছাদটি ধসে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক সেখানে চাপা পড়ে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চাপা পড়া ছয় শ্রমিককে উদ্ধার করে। এ সময় দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত এক শ্রমিককে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে। কত জন শ্রমিক চাপা পড়েছে তা কেউ জানাতে পারেনি।