নিহত শাহনাজ বোদা মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী। তার বাড়ি বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের প্রশাদখাওয়া গ্রামে। সে ওই গ্রামের সপিউল ইসলামের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকালে শাহনাজ কলেজ থেকে বোদা সদরে প্রাইভেট পড়া শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নয়াদিঘী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসিরা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মুত্যু হয়।
ওসি জানান, ঘাতক ট্রাক্টর এবং এর চালককে আটক করা এখনও সম্ভব হয়নি।