ঠাকুরগাঁওয়ে এমপির বাসা থেকে স্বর্ণালঙ্কার ডাকাতি, সৈয়দপুরে উদ্ধার

নীলফামারীঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামের বাসভবন থেকে ডাকাতি হওয়া স্বর্নালঙ্কার উদ্ধার করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলার সিনেমা রোডের ইমরান জুয়েলার্স থেকে স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন ঠাকুরগাঁওয়ের একদল ডিবি পুলিশ। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পাশা এই খবর নিশ্চিত করেন।

জুয়েলার্সের মালিক ইমরান হোসেনকে আটক করে ঠাকুরগাঁও থানায় নেওয়া হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজাহান পাশা জানান, ১৩ মার্চ ভোর রাতে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামের বালিয়াডাঙ্গির বাসভবনে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা বাড়ির নৈশ প্রহরীকে বেঁধে রেখে অস্ত্রের মুখে এমপির স্ত্রীকে জিম্মি করে ঘরের মালামাল,নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।