উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
সোমবার(২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টু ও সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল।
পরে তাদের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এদিকে, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান নীলফামারী-৩ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল ওয়াহেদ বাহাদুরের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় মিলিত হয়।