তিনি জানান, শুক্রবার সকাল থেকে আইনজীবী বাবু সোনা নিখোঁজ। ৩৬ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তাই আইনজীবী সমিতি জরুরি সভা আহ্বান করে এ কর্মসূচি ঘোষণা করেছে। রবিবার আইনজীবীরা সব আদালত বর্জন করবে। এছাড়াও সকাল ১১টায় আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করবে।
আইনজীবী বাবু সোনা চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম হত্যা মামলার বিশেষ পিপি ছিলেন বলে জানান আব্দুল মালেক। তিনি বলেন, ‘ওই দুই মামলায় জঙ্গিদের ফাঁসির আদেশ হয়েছে। তাকে বেশ কিছু দিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল বলে আমরা পরিবারের কাছে শুনেছি। একজন আইনজীবী যদি নিখোঁজ হওয়ার পরও তাকে উদ্ধার করা না হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। সে কারণে আইনজীবীরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।’