এর আগে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রথিশ চন্দ্র ভৌমিকের স্ত্রীর দেওয়া তথ্যমতে মৃতদেহটি উদ্ধার করা হয়।’
অন্যদিকে রংপুরের র্যাব ১৩-এর এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা রাত পৌনে ১টার দিকে রথিশ চন্দ্র ভৌমিকের স্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী তাজহাট মোল্লাটারির একটি নির্মাণাধীন বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছি। লাশটা কিছুটা বিকৃত হয়েছে।’
আরও পুড়ন: রংপুরে নিখোঁজ আইনজীবীর স্ত্রীর দেওয়া তথ্যে মৃতদেহ উদ্ধার
রথিশ চন্দ্র ভৌমিক ওরফে বাবু সোনা ৩০ মার্চ সকালে নিখোঁজ হন।
তিনি রংপুর বিশেষ জজ আদালতের পিপি এবং জাপানি নাগরিক ওসি কুনিও ও খাদেম রহমত আলী হত্যা মামলার প্রধান আইনজীবী ছিলেন।