দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম বালিয়াডাঙ্গী উপজেলার হলদীবাড়ী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। সে
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে আব্দুর রহিম এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে এবং প্রেমের প্রস্তাব দেয়।এতে রাজি না হওয়ায় গোপনে মেয়েটির ছবি তুলে তার ছবির সঙ্গে জোড়া দিয়ে সবার মোবাইলে ছেড়ে দেয়। পরে মেয়ে ও তার পরিবার বিষয়টি জানতে পারলে ইউএনও’র কাছে জানায়। পরে ইউএনও উভয় পক্ষের জবান বন্দী গ্রহন করেন। জবান বন্দীতে আব্দুর রহিম তার দোষ স্বীকার করে। পরে তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও জানান, আব্দুর রহিম তার দোষ স্বীকার করেছে। তার অপরাধ অনুযায়ী দুই বছর সাজা হয়।পারিপার্শ্বিক চিন্তা করে তার সাজা ১০ দিন করা হয়েছে।
ওসি সাজেদুল ইসলাম বলেন, মেয়েদের উত্যক্ত করার যে কোনও অভিযোগ পেলে পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছে।