হিলিতে ১শ’ কেজি ওজনের বিষ্ণু মুর্তি উদ্ধার

 হিলিতে বিষ্ণু মুর্তী উদ্ধার

দিনাজপুরের হিলিতে পুকুর খননের সময় প্রায় ১শ কেজি ওজনের বিষ্ণু মুর্তি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হিলির মংলা বাজার এলাকার পাশের পুকুর থেকে মুর্তিটি উদ্ধার করা হয়।

হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম বাংলা ট্রিবিউনকে জানান,‘দুপুরে হিলির মংলা বাজার এলাকার জনৈক কামাল উদ্দিনের পুকুরে মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা মাটি কাটতে গিয়ে মুর্তিটি দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মুর্তিটি বিষ্ণু মুর্তি বলে জানা গেছে। এর উচ্চতা প্রায় ৩ফিট, প্রস্থ দেড় ফিট এবং ওজন প্রায় ১শ’ কেজি। পরিক্ষা নিরিক্ষা শেষে মুর্তিটি কষ্টি পাথরের কিনা এবং এর প্রকৃত মূল্য কত তা নির্ধারন করা হবে। এর পর মুর্তিটি প্রক্রিয়া মোতাবেক প্রত্নতাত্বিক অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: অজ্ঞাত রোগে মরছে গ্রীষ্মকালীন টমেটো গাছ, কৃষকরা বিপাকে