হিলি সীমান্তে এক ভারতীয় আটক

দিনাজপুরদিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে সুমন রায় (১৭) নামের এক ভারতীয় তরুণকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দিবাগত রাতে ২৮৮ নম্বর মেইন পিলার সংলগ্ন ঘাসুড়িয়া এলাকার ৫ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার মহসীন আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করা হয়।’

সুমন রায় ভারতের জলপাইগুড়ি জেলা সদরের নাজিরপাড়া গ্রামের অমল রায়ের ছেলে।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার মহসীন আলী জানান, সীমান্তে কর্তব্যরত এক বিজিবি সদস্য তাকে আটক করেন। রাতেই তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়। পরে তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।