শুক্রবার (৬ এপ্রিল) দুপুরে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গন চত্বরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্কুলে যাওয়ার উপযোগী শিশুদের ভর্তি নিশ্চিতকরণ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ সভা এবং মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও গাইবান্ধা পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।এছাড়া সমাবেশে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও অভিভাবকরা বক্তব্য রাখেন। সমাবেশে সদর উপজেলার ৬ শতাধিক শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান গাইবান্ধার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) পরিদর্শন করবেন।