অভিযুক্ত চারজন হলেন দিনাজপুর সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে নুর ইসলাম (২৫), একই এলাকার মোক্তার হোসেনের ছেলে ইউসুফ আলী (২৪), আমজাদ হোসেনের ছেলে মোস্তফা (৩০) ও রুবেল হোসেনের ছেলে মনির হোসেন (২৪)।
মামলা সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামে গত ৮ এপ্রিল (রবিবার) সকাল ১০টার দিকে এক গৃহবধূ বাড়ির পাশের মাঠে যায়। এ সময় ৪ জন যুবক জোর করে ওই গৃহবধূকে ধরে পাশের ক্ষেতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এরপর গৃহবধূর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়।
ওসি জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে।
এর আগে গত শনিবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মোবাইল ফোনের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে সাত যুবক। ওই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।