শ্রমিকরা দেশের উন্নয়নের চাকা সচল রেখেছে: সংস্কৃতিমন্ত্রী

মন্ত্রীশ্রমিকরা দেশের উন্নয়নের চাকা সচল রেখেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘দেশের উন্নয়নের অবদান শ্রমিকদেরই। তাদের অবদানের ফলেই সরকার আজ বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃভাতা, উপবৃত্তি ও বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারছে।’ মঙ্গলবার (১ মে) দুপুর ১২টার দিকে স্থানীয় শহীদ মিনার চত্বরে মহান মে দিবসের আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শ্রমিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাস্তাঘাট, বিদ্যুৎ, কলকারখানা পুনরায় চালু হয়েছে। নীলফামারীতে দীর্ঘদিনে পড়ে থাকা দারোয়ানী সুতাকল চালু হয়েছে। সেখানে ৫-৭ হাজার শ্রমিক কাজ করে। উত্তরা ইপিজেডে এখন ৩০ হাজার নারী পুরুষ কাজ করে। এসব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।’

মন্ত্রী-১তিনি আরও বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই। কৃষিতে সোনালী বিপ্লব ঘটেছে। যে জমিতে এক সময় ধান হত ৭ মণ। এখন সেই জমিতে ধান হচ্ছে ২৫ থেকে ৩০ মণ। সারের পেছনে কৃষকদের ছুটতে হয় না। হাতের কাছে কৃষির সব উপকরণ পাওয়া যাচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিরও উন্নয়ন হয়েছে।’ এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে আগামী নির্বাচনে তার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দ্যেশে কঠোর সমালোচনা করে আসাদুজ্জামান নূর বলেন, ‘যারা আগুন জ্বালিয়ে মানুষ মারে, রেললাইন উপরে ফেলে, রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের ক্ষতি করে তাদের এ দেশে থাকার অধিকার নেই। তাদের বাংলাদেশে থাকা বন্ধ করে দিতে হবে।’

এর আগে, জলা প্রশাসনের আয়োজনে শহরের চৌরঙ্গী মোড় স্বৃতি অম্লান চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের করে জেলা প্রশাসন। র্যা লিতে নেতৃত্ব দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে মহান মে দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আশরাফ হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হকসহ অনেকে।