অভিযানে এ পর্যন্ত ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- লিপটন মিয়া (৩২), শাহীন সরকার (৩৮), ইউসুফ আলী (৪০), নাসির ওরফে ল্যাংড়া নাসির (৩৪), নাহিদ ওরফে লিটন (২৯) , নুরুজ্জামান মিয়া (৪০) এবং দিলশাদ তানভীর।
ওসি জানান, হারাগাছ পৌর এলাকাটি বৃহত্তর রংপুরের মাদকের আখড়া হিসেবে পরিচিত। এখানে পাঁচ শতাধিক পুলিশের একটি দল অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত এক কেজি গাজা, ১০২ পিস ইয়াবা আর ৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এখন পুরো এলাকা ঘিরে রেখে পুলিশের অভিযান চলেছে। অভিযান শেষ হওয়ার পর বিস্তারিত বলা যাবে।