ঘটনাস্থলে থাকা অপর সহকারী লাইনম্যান মনিরুল ইসলাম জানান, দুপুরে শহরের কাউতলী এলাকায় বিদ্যুৎ লাইনের একটি খুঁটিতে কাজ করছিল মঈন উদ্দিন। এসময় খুঁটির বিদ্যুৎ লাইনে সংযোগ ছিল। আমরা বার-বার বলার পরও বিতরণ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী লাইনটি বন্ধ করেননি। যার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঈন উদ্দিন মারা গেছেন।
তিনি জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে উপস্থিত অন্যান্য বিদ্যুৎকর্মীরাও বিতরণ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন।
বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান জানান, এটি একটি দুর্ঘটনা। তবে, এ ব্যাপারে তদন্ত করা হবে।