মাদক সবকিছুকে গ্রাস করে ফেলেছে: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদমাদক সবকিছুকে গ্রাস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেন, ‘দেশের মানুষ শান্তিতে নেই। যুব সমাজ ভালো নেই। এই পরিস্থিতিতে মানুষ পরিবর্তন চায়, সুশাসন চায়। একমাত্র জাতীয় পার্টিই পারে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে।’

রোববার (১০ জুন) দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার স্টেডিয়াম মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন এরশাদ।

এরশাদ বলেন, ‘আমার শাসনামলে সুশাসন ছিল, মাদক ছিল না, মানুষ খুন হয়নি। মানুষকে সুখ দিয়েছি, শান্তি দিয়েছি।’

জাতীয় পার্টির মতো উন্নয়ন আর কেউ করেনি দাবি করে এরশাদ বলেন, ‘দেশের মানুষ এখনও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।’

জনসভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, জিয়া উদ্দিন বাবলু ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান প্রমুখ।