পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে আদিবাসী পরিষদের সভাপতি সূর্য মুরমু বাইসাইকেলে করে তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন । এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দেয় । পরে গুরুতর অবস্থায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে দুপুর বেলায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।