নিহত নাজনীন বালিয়াডাঙ্গী উপজেলার ছোটপলাশবাড়ী গ্রামের নাজিরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কালমেঘ বারঢালী মোড়ে নাজনীন বাইসাইকেলে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গীগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে যাওয়ার পথেই মারা যায় নাজনীন।
ওসি জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।