পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মিজানুর রহমান জানান, করতোয়া নদীর পানি বাড়ছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নদীর পানি ছিল ৬৮.০২ মিটার। কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ১.১৮ মিটার পানি বেড়ে দাঁড়ায় ৬৯.২০ মিটার। তারপরও করতোয়ার পানি বিপদসীমার ১.৫৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। ভারত থেকে পানি আসায় নদীর পানি বেড়েছে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বৃহস্পতিবার (৫ জুলাই) পৌরসভার বিভিন্ন এলাকা ও পানিবন্দি মানুষের খোঁজ-খবর নিয়েছেন। এসময় পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এহেতেশাম রেজা, পৌর কাউন্সিলররা সঙ্গে ছিলেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক জানান, দুই হাজারের মতো খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে। পানিবন্দি মানুষের জন্য ২০০ টন চাল ও ৫ লাখ টাকা চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সতর্ক রয়েছি।