লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা চৌধুরী জানান, লালমনিরহাটের মেসার্স এসএম ট্রেডার্সের মালিক তমির আলীর নিকট থেকে ঘুষের টাকা নেন ওই দুই কর্মকর্তা। লেনদেন শেষে সদর উপজেলার পল্লী বিদ্যুতের কার্যালয় থেকে কুড়িগ্রামের পথে রওনা হন তারা। পথে দুদকের রংপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোজাহার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিমুলতলা বাসস্টান্ড এলাকা থেকে একটি পাজেরো গাড়ীসহ তাদের আটক করা হয়।
দুদকের উপরিচালক মোজাহার আলী বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানা পুলিশের সহায়তায় পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী মমিনুর রহমান ও সহকারী প্রকৌশলী জহুরুল ইসলামকে আটক করা হয়। এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।'