তিনি জানান, ভারত থেকে নিষিদ্ধ ট্যাবলেটের বড় একটি চালান নিয়ে চোরাকারবারীরা সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। সংবাদ পেয়ে রবিবার ভোরে সীমান্তের চন্ডিপুর এলাকায় অভিযান চালালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে চোরাকারবারীদের ফেলে যাওয়া ওই বস্তার ভেতর থেকে ভারতীয় নিষিদ্ধ ৯৫ হাজার পিস প্রাকটিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ট্যাবলেট গরু মোটাতাজাকরণ কাজে ব্যবহৃত হয় এবং আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে এসব ট্যাবলেটগুলো নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, এসব ট্যাবলেটের বিজিবি নির্ধারিত সিজার মুল্য ২৮ লাখ ৮০ হাজার টাকা। ট্যাবলেটগুলি সিজারের মাধ্যমে হিলি স্থলশুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।