কু‌ড়িগ্রামে বাড়ছে সবক’‌টি নদ-নদীর পা‌নি

কুড়িগ্রামে নদ-নদীর প্রানি বৃদ্ধি অব্যাহত


হালকা বৃ‌ষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে আবারও বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তাসহ কু‌ড়িগ্রামের ওপর দিয়ে বয়ে চলা সবকয়টি নদ-নদীর পানি। আগামী চার থেকে পাঁচদিন জেলার নদ নদীগুলোতে পা‌নি বৃ‌দ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পা‌নি উন্নয়ন বোর্ড কু‌ড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো.শফিকুল ইসলাম।

পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী বৃহস্প‌তিবার (২ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপু‌ত্র নদের পানি চিলমারী পয়েন্টে ১৮ সে‌ন্টি‌মিটার এবং নুনখাওয়া পয়েন্টে ২১ সেন্টিমিটার করে বৃ‌দ্ধি পেয়েছ। এদিকে ধরলা নদীর পা‌নি সেতু পয়েন্টে ২৬ সে‌ন্টি‌মিটার এবং তিস্তা নদীর পা‌নি কাউ‌নিয়া পয়েন্টে ১৫ সে‌ন্টি‌মিটার বৃ‌দ্ধি পেয়ে বিপদ সীমার নিচ দিয়ে প্রবা‌হিত হচ্ছে।

পা‌নি বৃ‌দ্ধি অব্যাহত থাকলেও ব্রহ্মপুত্র নদ ছাড়া অন্য নদ-নদীর পা‌নি বিপদ সীমা অ‌তিক্রম করার সম্ভাবনা নেই বলে জানিয়েছে স্থানীয় পা‌নি উন্নয়ন বোর্ড।

তবে ব্রহ্মপুত্রের পা‌নি বিপদ সীমার কাছাকা‌ছি কিংবা বিপদ সীমা অ‌তিক্রম করতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড, কু‌ড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, প্রাপ্ত পূর্বাভাস অনুযায়ী আগামী ৭-৮ আগস্ট পর্যন্ত জেলার সবক’‌টি নদ-নদীর পা‌নি বৃদ্ধি পেতে পারে। এতে ব্রহ্মপুত্রের পা‌নি বিপদ সীমার কাছাকা‌ছি গিয়ে এর নিকটবর্তী এলাকাগুলো প্লা‌বিত হতে পারে।

বন্যা প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, চলমান বৃ‌ষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকলে জেলায় আবারও বন্যা পরিস্থিতি সৃ‌ষ্টি হতে পারে।