দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ট্যবলেট, প্রসাধনী সামগ্রী, শার্টপিস ও শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।তবে এর সঙ্গে জড়িত কাওকে আটক করতে পারেনি বিজিবি। রবিবার ভোর রাতে হিলি সীমান্তের সাতকুড়ি, রায়ভাগ ও বুয়ালদাড় এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ মালামালগুলো উদ্ধার করা হয়।
বিজিবি হিলির বাসুদেবপুর কোম্পানি কমান্ডার সুবেদার জয়েন উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে সীমান্তের রায়ভাগ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় একটি বস্তার ভেতর থেকে ভারতীয় নিষিদ্ধ ৭ হাজার ৪শ’ পিস কফিমল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও ভোর রাতে সীমান্তের বোয়ালদাড় এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় একটি হিরোহোন্ডাসহ ভারতীয় ১৩ ধরনের বিভিন্ন প্রসাধন সামগ্রী উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলসহ উদ্ধারকৃত মালামালের সিজারমূল্য ৫ লাখ ৭ হাজার ৫শ টাকা।
অপরদিকে বিজিবি মংলা বিওপি ক্যাম্পের সদস্যরা ভোর রাতে সীমান্তের সাতকুড়ি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় শার্ট পিস ৬০টি ও ১৪ পিস শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়ি ও শার্টের দাম এক লাখ টাকা। মালামালগুলো হিলি স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।