জানা যায়, সাম্প্রতিক সময়ে নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সৈয়দপুরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন কর্মসূচী বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে বাউস্ট এর শিক্ষার্থীরা। গত রবিবার (৪ আগস্ট) সৈয়দপুর শহরে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করে বাউস্টসহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ওইদিন থেকে বাউস্ট এর প্রধান গেটের সামনে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এর ফলে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ছাত্রী জানায়, শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিতে বিরত রাখার জন্য সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর গেটে তালা দেওয়া হয়। এতে ছাত্ররা কোনও রকমে বের হতে পারলেও ছাত্রীরা অবরুদ্ধ হয়ে পড়ে। এর ফলে রাস্তার আন্দোলন হলগুলোতে ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়।
বাউস্ট এর ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. লুৎফর রহমান জানান, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনও ধরনের অপ্রীতিকর অবস্থা যেন না ঘটে সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।