নিহতরা হলেন- জেলার নবাবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের জগলুরের ছেলে সুখলাল (৩৮) ও একই উপজেলার কার্তিক চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ থেকে পার্বতীপুর উপজেলার মন্মথপুর গ্রামে দুটি মোটরসাইকেল একে অপরকে পাল্লা দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে উভয়ের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সুখলাল মারা যায়। পরে আহত অবস্থায় দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে জয়ন্ত নামে আরও একজন মারা যায়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধান জানান, নিহতদের লাশ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।