ঈদের আগের দিন সন্ধ্যায় হিলির গলাকাটা নামক সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। পরের দিন একই এলাকার পরিরঘাট এলাকা দিয়ে দেশে প্রবেশের সময় বিএসএফ সদস্য তাকে শাড়িসহ আটক করে।
আসাদ শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের আগের দিন সন্ধ্যায় গলাকাটা সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করি। পরের দিন সকালে শাড়ি নিয়ে দেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা আমাকে শাড়িসহ আটক করে। পরে তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে শাড়িগুলো সব নিয়ে নেয় এবং আমাকে লাঠি দিয়ে খুব পিটায়। পরে তারা আমাকে শেকল দিয়ে বেঁধে রাখে। সেখান থেকে কৌশলে ঈদের দিন বিকালের দিকে কোনোরকমে জীবন নিয়ে পালিয়ে দেশে চলে আসি। পরে অসুস্থ হওয়ায় রাতে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হই।’
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আহসান আলি সরকার বকুল জানান, গতকাল রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাম পায়ে লাঠি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।