ঈদের আগের দিন মঙ্গলবার রাত ১১টার দিকে ভারত থেকে ৬টি গরু আসে। হিলির মংলা খাটালের মালিক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, খাটালের মেয়াদ নবায়নে বিজিবিসহ অন্যান্য দফতরের কাছ থেকে কাগজ আসায় ঈদের আগের দিন থেকে তার খাটালের কার্যক্রম শুরু হয়েছে। সেদিন বিট দিয়ে ভারত থেকে ৬টি গরু দেশে এসেছে। তবে ঈদের কারণে কাস্টমস বন্ধ থাকায় সে গরুগুলোর সরকারি ফি জমা দেওয়া সম্ভব হয়নি। এছাড়াও এসব গরুর করিডোর করতে লালমনিরহাট থেকে সে কারণে একটু বিলম্ব হয়। তবে অফিস খুললে গরুগুলোর বিপরীতে সরকারি ফি জমা দিয়ে গরুগুলো ছাড় নেওয়া হবে। এছাড়াও ভারত অংশে এখনও পুরোপুরি ঠিক না হওয়ার কারণে বিট দিয়ে এখনও সে পরিমাণে গরু আসা শুরু হয়নি।