দুই উপজেলার ৬ ইউনিয়নের ওই সব পরিবারের মাঝে দুই কেজি করে মাংস দেওয়া হয়। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশন এসব মাংস বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট, মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, ইসলামিক রিলিফ বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, এসকেএস ফাউন্ডেশনের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মাহফুজ রহমান, সোশ্যাল বিজনেস বিভাগের কো-অর্ডিনেটর আবু সাঈদ সুমন, সমৃদ্ধি কর্মসূচির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মশিউর রহমান প্রধান, কোরবানির গোশত বিতরণ কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি মোশাররফ হোসেন খান ও মুক্তিনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শামসুজ্জোহা প্রমুখ।