পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে খোচাবাড়ি হাট বাজারের পাশে স্বামী সাইফুল ইসলামের বাড়িতে ঘরের আড়ার সঙ্গে রেহানার লাশ ঝুলতে দেখে তারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনার পর স্বামী সাইফুল ইসলাম আত্মগোপনে রয়েছে।
নিহত রেহেনার দুই ভাই সাবু ও মোশারফ অভিযোগ করেন,এক বছর আগে সাইফুলের সঙ্গে তার বোনের বিয়ে হয়। এরপর তাদের দুইটি সন্তানও জন্ম নেয়। বিয়ের পর থেকে স্বামী সাইফুল তার স্ত্রীর নামে ৮০ শতক জমি আছে বলে জানতে পারে। এই ৮০শতক জমি স্বামী সাইফুল ইসলামের নামে লিখে দিতে চাপ দিলে স্ত্রী রেহনা অস্বীকৃতি জানায়। এই জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোর কারণেই তার বোনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা।
ওসি আব্দুল লতিফ মিয়া বলেন, ময়নাতদন্তের পর প্রকৃত তথ্য জানা যাবে।