এমদাদ হোসেনের স্ত্রী হাছেনা বেগম বলেন, ‘বৃহস্পতিবার সন্ধায় কাজের উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। রাতেই ঢাকাগামী একতা ট্রেনে করে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। বিরামপুর উপজেলার পলাশবাড়ি এলাকার বাসিন্দারা খবর দিলে পরে রেলক্রসিংয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।’
হিলি জিআরপি পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম বলেন, ‘এলাকাবাসীর খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহত ব্যক্তির পরিবারের লোকজন এসে লাশ নিয়ে যায়।’ পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় লাশ নিয়ে আসা হবে না।’