হাকিমপুর (হিলি) পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে মোতাবেক আমরা সব প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু থানা থেকে কাউন্সিলের অনুমতি না দেওয়ায় কাউন্সিল অধিবেশন বাতিল করা হয়েছে।’
হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার বিএনপির কাউন্সিল হওয়ার কথা ছিল। তবে কাউন্সিলে দু’টি গ্রুপ হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে পারে এমন আশঙ্কা তৈরি হওয়ায় তাদের অনুমতি দেওয়া হয়নি।’