একদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু






হিলি স্থলবন্দরজন্মাষ্টমী উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর দিয়ে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম চালু হয়েছে।




বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ অ্যাজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন বাংলা ট্রিবিউনকে জানান,  রবিবার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ ছিল।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে জানান, জন্মাষ্টমমী উপলক্ষে রবিবার বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।