এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান।
লিখিত বিবৃতিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বর্তমান আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের মাধ্যমে বিএনপির ওপর অত্যাচার, নিপীড়ন, মামলা, হামলা ও গ্রেফতার করে বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখার নীল নকশা বাস্তবায়ন করে চলেছে। সারাদেশের মতো ঠাকুরগাঁও জেলাও এই পরিকল্পনা থেকে বাদ পড়েনি।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপারের ফেসবুক আইডি থেকে নৌকা মার্কায় ভোট চাওয়ায় প্রশাসনের নিরপেক্ষতা লঙ্ঘন করেছেন বলে সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলন শেষে জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মো. আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি দেন।