হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখা পরিদর্শনে গিয়ে সেখানে দায়িত্বপালনরত বিজিবি ও বিএসএফের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন বিচারপতি ইমদাদুল হক আজাদ। শুন্যরেখার পাশে বিএসএফের চৌকিতেও কিছু সময় অতিবাহিত করেন তিনি।
কিছু সময় সীমান্তে বিজিবি ও বিএসএফের কর্মকাণ্ডসহ বন্দর দিয়ে দুই দেশের মধ্যে হওয়া আমদানি-রফতানি এবং দুই দেশের মধ্যে মানুষের যাওয়া-আসার কার্যক্রম পর্যবেক্ষণ করেন বিচারপতি। এসময় সেখানে বিজিবি ও বিএসএফের পোষ্ট কমান্ডাররা উপস্থিত ছিলেন। পরে দুপুর পৌনে একটার দিকে তিনি হিলি সীমান্ত এলাকা ত্যাগ করেন। এসময় হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন সেখানে উপস্থিত ছিলেন।