মনছুর আলী লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের চৈতন্য সিতারাম বিদ্যাবাগিশ এলাকার মৃত মিয়াজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী ও মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে বল জানিয়েছে পুলিশ।
ওসি জানান, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত মনছুর আলীকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর তার লোকজন হামলা চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মনছুর আলী দুই পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে গ্রেফতার করা হয়ে। এসময় কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মনছুর আলী পুলিশ প্রহরায় লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।