প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ ও আওয়ামী লীগ নেতা নাঈমুজ্জামান মুক্তা এ সাইকেল শোভাযাত্রা উদ্বোধন করেন। এসময় তিনিও শোভাযাত্রায় অংশ নেন। ৫ শতাধিক ছাত্রীর এই শোভাযাত্রা বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় থেকে শুরু হয়। প্রায় ১২ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে আবারও বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ে গিয়ে শেষ হয় তা।
আওয়ামী লীগ নেতা নাঈমুজ্জামান মুক্তা বলেন, প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়ন ও নারীদের সামাজিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। বেগম রোকেয়ার মতো শেখ হাসিনাও নারীদের ক্ষমতায়নে যে কাজ করেছেন তা অনন্য। তাই শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে সাইকেল র্যালি কর্মসূচিতে অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা ছাড়াওআওয়ামী লীগ নেতা মকলেছার রহমান মকলেছ,কামরুজ্জামান শেখ মিলন,সাইফুল আলম বাবু বক্তব্য রাখেন।
উল্লেখ্যএই বাইসাইকেল শোভাযাত্রায় বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়,মির্জা গোলাম হাফিজ বালিকা উচ্চ বিদ্যালয়,বলরামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অংশ নেন। পরে আটোয়ারী মহিলা মহাবিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী সাইকেল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।