হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ভারতীয় ব্যবসায়ীদের কোন্দলের জের ধরে পাথর রফতানি না করায় হিলি স্থলবন্দর দিয়ে গত ১০ দিন সব ধরনের পাথর আমদানি বন্ধ ছিল। ভারতীয় ব্যবসায়ীদের সেই দ্বন্দ্ব নিরসন হওয়ায় তারা পুনরায় পাথর রফতানি শুরু করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় পাথর আসছে।
তিনি আরও জানান, দীর্ঘ ১০ দিন পরে বন্দর দিয়ে পাথর আমদানি শুরু হওয়ায় বন্দরের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। দেশের বিভিন্ন স্থানে চলমান নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে এসব পাথর সরবরাহ শুরু হয়েছে।