রবিবার বেলা ১২টায় প্রধানমন্ত্রীর পক্ষে হাকিমপুর পৌরসভার সিংড়াপাড়া থেকে পৌরসভার শেষ সীমানা পর্যন্ত সড়ক পাকা কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এমপি বলেন, এই রাস্তা নির্মাণের এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে কষ্ট তা লাঘোব হবে। সেই সঙ্গে তিনি উপস্থিত জনসাধারণকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান।