ঠাকুরগাঁও-৩ আসনে ‘নৌকার প্রার্থী’ চেয়ে মিছিল-সমাবেশ

ঠাকুরগাঁও-৩ আসনে নৌকার প্রার্থী চেয়ে মিছিল-সমাবেশঠাকুরগাঁও-৩, পীরগঞ্জ আসনে আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন দলটির কর্মী-সমর্থকরা। জোটের শরিক কোনও দলকে এই আসন ছেড়ে না দেওয়ার দাবি তাদের। এ দাবিতে মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ।

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে ডাক বাংলো মাঠ থেকে সাবেক এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হকের নেতৃত্বে হাজারও নেতাকর্মী ও সমর্থকদের একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও আগের স্থানে গিয়ে শেষ হয়।

পরে সমাবেশে সমাবেশে বক্তারা বলেন, জোট প্রার্থীকে ছেড়ে দেওয়ায় এ আসনটিতে ২০০১ সালের পর কোনও আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন পাননি। তাই আসন্ন নির্বাচনে এ আসনে আমরা নৌকা মার্কা প্রার্থী চাই।

বক্তারা দাবি করেন, এ আসনে নৌকার প্রার্থী এমপি হতে পারে না বলে এলাকার কাঙ্খিত উন্নয়ন হয় না। কারণ হিসেবে তারা বলেন- অন্যদল থেকে এমপি হলে তাদের এলাকার প্রতি দায়বদ্ধতা থাকে না।

সমাবেশে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ইমদাদুল হক, পৌর মেয়র কসিরুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম বিপ্লব প্রমুখ।