শরীরে বেঁধে একশ’ বোতল ফেন্সিডিল পাচারের সময় আটক ১

হিলিতে একশ’ বোতল ফেন্সিডিল উদ্ধারদিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে একশ’ বোতল ফেন্সিডিলসহ আশিক উদ্দিন (২৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে হিলির মুহাড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আশিক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে।

হিলিতে উদ্ধার হওয়া ফেন্সিডিলহাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হিলির মুহাড়াপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আশিক নামের এক যুবককে আটক করা হয়। পরে তার শরীরে বেঁধে রাখা একশ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।