দিনাজপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

 

দিনাজপুরদিনাজপুরের বোচাগঞ্জে আনিস (৪৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার রাক্ষসী নদীর ধার থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আনিস বোচাগঞ্জ উপজেলার মহব্বতপুর গ্রামের বাসিন্দা।

বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রহমান জানান, সকালে এলাকাবাসী নদীর ধারে নিহতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

তিনি আরও জানান, এই ঘটনায় পুলিশ জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা রমজান আলী (৬০), চাচাতো ভাই আব্দুর রহমান (৩৫), কাদের গনি (৩৮) ও সাগর (৩০) নামে চারজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।