শনিবার দুপুরে রংপুর জেলা পরিষদ অডিটরিয়ামে ইভিএম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মোবাইল ফোন তো একজন অশিক্ষিত মানুষও ব্যবহার করছেন। প্রযুক্তি কেন আমরা ব্যবহার করবো না? সারাবিশ্ব প্রযুক্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছে সে ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকবো কেন।’
ইসি কবিতা খানম বলেন, এর আগে সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে। তখন কোনও জায়গা থেকে আমরা কোনও অভিযোগ পাইনি। ইভিএম ব্যবহার করলে বিশাল অংকের টাকা যেমন সাশ্রয় হবে তেমনি জনবল অনেক কম লাগবে।
তিনি আরও বলেন, ‘ইভিএমের মাধ্যমে এক ব্যক্তির দু’বার ভোট দেওয়ার কোনও সুযোগ নেই। ভোট ডাকাতি কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনতাইয়ের কোনও সুযোগ থাকবে না। ভোটার যে প্রার্থীকে ভোট দেবে সেটা তার পছন্দের প্রার্থীকে দিল কিনা সেটা সে দেখতে পারবে। সেইসঙ্গে ভোট শেষ হওয়ার ৫ মিনিটেই ফলাফল ঘোষণা করা যাবে।’
এসময় বিভাগীয় কমিশনার জয়নুল বারী , ডিআইজি দেবদাস ভট্টাচার্য রংপুর মেট্রোপলিটান কমিশনার আব্দুল আলীম মাহমুদ পুলিশ সুপার মিজানুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।