গাইবান্ধার গোবিন্দগঞ্জে একাধিক নাশকতার মামলার আসামি পৌর জামায়াতের সাবেক আমির আব্দুল মান্নানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ অক্টোবর) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
আব্দুল মান্নান গোবিন্দগঞ্জ পৌর জামায়াতের সাবেক আমির। তিনি গোবিন্দগঞ্জ পৌর এলাকার বাসিন্দা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল মান্নানের বিরুদ্ধে আদালতে তিনটি নাশকতার মামলা রয়েছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাশবাড়ী থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।