হিলিতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

937200b72d2ef6d28ca7597193e46c3e-5906817c6bb19দিনাজপুরের হিলিতে ট্রেনের ধাক্কায় জুয়েল হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হিলির হাড়িপুকুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জুয়েল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার তিখুর গ্রামের সাবেক ইউপি সদস্য তাহাজুল ইসলামের ছেলে।

হিলি রেলওয়ে জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা অতিক্রম করার সময় জুয়েল দৌড়ে ট্রেনের সামনে চলে আসে। এসময় ট্রেনের সঙ্গে মাথায় ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসআই জানান, নিহত জুয়েল মানসিক রোগী ছিল বলে স্থানীয়রা জানিয়েছে। এর আগেও সে একাধিকবার বিভিন্নভাবে সে আত্মহত্যার চেষ্টা করেছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।