দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আটক





মোকাররম হোসেনদিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোকাররম হোসেনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সমনে থেকে তাকে আটক করা হয়। এর আগে কার্যালয়ের ভেতরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা।

অনশনে অংশ নেন— জেলা বিএনপির আহ্বায়ক এজেডএম রেজওয়ানুল হক, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মিন্টু, মোকাররম হোসেন, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, একাধিক নাশকতার মামলায় মোকাররম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।