পঞ্চগড়-ঢাকার মধ্যে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

পঞ্চগড়-ঢাকার মধ্যে সরাসরি ট্রেন চলাচল শুরু পঞ্চগড়-ঢাকার মধ্যে সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস শুরু হয়েছে।  শনিবার (১০ নভেম্বর) সকালে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ ট্রেনের উদ্বোধন করেন। সকাল সাড়ে ৬টায় ঢাকঢোলের বাজনা বাজিয়ে অতিথিদের ষ্টেশন চত্বরে নিয়ে আসেন। এরপর অতিথিরা সবুজ পতাকা উড়িয়ে সাড়ে ৭টায় পঞ্চগড় স্টেশন ছেড়ে যায়। রাত ৯টায় একতা এক্সপ্রেস নামে আরেকটি আন্তঃনগর ট্রেন পঞ্চগড় ছেড়ে যাবে।

পঞ্চগড়-ঢাকার মধ্যে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু অতিথি অতিরিক্ত সচিব বলেন, প্রতিটি জেলা শহর থেকে রেল পথ উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া পরিকল্পনার অংশ হিসেবে পঞ্চগড়-ঢাকা রেলপথে আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু করা হলো। সরকারের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী পঞ্চগড়-বাংলাবান্ধা রেলপথ নির্মাণ করা হবে।

পঞ্চগড়-ঢাকার মধ্যে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু পঞ্চগড় রেলস্টেশন মাস্টার মোশাররফ হোসেন বলেন, সরাসরি ট্রেন সার্ভিস চালুর জন্য পঞ্চগড় রেলস্টেশনে ওয়াশফিট, ডগ লাইন, পানির ট্যাংকি, প্ল্যাটফর্ম, সীমানা প্রাচীর নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম চলছে। আপাতত ট্রেন উদ্বোধনের জন্য কিছু কাজ দ্রুত শেষ করা হয়েছে।  

পঞ্চগড়-ঢাকার মধ্যে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকা রুটে নতুন ট্রেন সার্ভিস চালুর কথা থাকলেও ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান ও একতাকেই নিয়ে আসা হয়েছে পঞ্চগড়ে। পঞ্চগড়-ঢাকা প্রায় ৬৩৯ কিলোমিটারের এই রুটে ২৩টি রেলস্টেশনে থামবে ট্রেন দুটি। এখন থেকে আর ডেমু বা শাটল ট্রেন থাকবে না। সপ্তাহের প্রতিদিনই ট্রেন যাতায়াত করবে। পঞ্চগড় স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে দ্রুতযান রওনা হবে প্রতিদিন সকাল ৭টা ২০ মিনিটে। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। ঢাকা থেকে ট্রেন প্রতিদিন রাত ৮টায় এবং পঞ্চগড় পৌঁছাবে সকাল ৬টা ৩৫ মিনিটে। এছাড়া একতা এক্সপ্রেস পঞ্চগড় থেকে ছাড়বে প্রতিদিন রাত ৯টায়। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে পরদিন সকাল ৮টা ১০ মিনিটে। ঢাকা থেকে একতা এক্সপ্রেস ছাড়বে প্রতিদিন সকাল ১০টায় এবং পঞ্চগড় পৌঁছাবে রাত পৌনে ৯টায়। দ্রুতযান ও একতায় প্রতিটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাথের ভাড়া ১৯৪২টাকা, এসি চেয়ারের ভাড়া ১০৫৩ টাকা, নন এসি বাথের ভাড়া ১১৪৫ টাকা ও শোভন চেয়ারের ভাড়া ৫৫০ টাকা।