পিয়াল বলেন, ‘নির্বাচনে এখনও লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি ইসি। আমাদের দলের পক্ষ থেকে ইসিতে ১০ দফা দাবি পেশ করা হয়েছিল। কিন্তু ইসি একটি দাবি বাস্তবায়ন করেনি। তাদের শুভ বুদ্ধির উদয় হবে। তারা সব দলকে সমান সুযোগ দেওয়ার ব্যবস্থা নেবে কমিশন।’
তিনি জানান, তাদের দল থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। এরই অংশ হিসেবে তিনি রংপুর সদর আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন।
মনোনয়নপত্র গ্রহণ করে সহকারী রিটার্নিং অফিসার কামরুল ইসলাম জানান, শুধু ইসলামী আন্দোলনের প্রার্থী সদর আসনের প্রার্থী ছাড়া আর কেউ এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেনি।