বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন, জয়পুরহাট জেলার কালাই উপজেলার শিবসমুদ্র গ্রামের শরিফুল ইসলাম (৪১), জয়পুরহাট জেলা সদরের হাটুভাঙ্গা গ্রামের নাবিরুল ইসলাম (৩৩) ।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা বাংলা ট্রিবিউনকে জানান, ‘রবিবার রাতে শরিফুল ও নাবিরুল নামে দুই যুবক ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটক ব্যক্তিরা ভারত থেকে দেশে ফেরার পথে পাসপোর্টসহ অন্যান্য কোনও কাগজ দেখাতে পারেনি।’
পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের পূর্বক হাকিমপুর (হিলি) থানায় সোপর্দ করা হয়।